চতুর্থ বিশ্বকাপে জাকা-রদ্রিগেজ

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে বিশ্বকাপ দল ঘোষণা সুইজারল্যান্ডের।
টুইট ডেস্ক: আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ফুটবলার গ্রানিট জাকা ও রির্কাড রূদ্রিগোজ নাম। দুজনই খেলতে যাচ্ছেন নিজেদের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন বুধবার দল ঘোষণা করেন। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও ছিলেন জাকা ও রদ্রিগেজ। ধারাবাহিকতা ধরে রেখে এবারও অভিজ্ঞ এই জুটির ওপর আস্থা রাখল সুইস শিবির।
বিশ্ব ফুটবলে গত এক দশকে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো দলগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। সর্বশেষ তিন বিশ্বকাপেই শেষ ষোলো নিশ্চিত করা দলটি এবারও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠন করেছে। অভিজ্ঞদের সঙ্গে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলারও।
দলের রক্ষণভাগে থাকছেন ম্যানুয়েল আকাঞ্জি ও রদ্রিগেজের মতো নির্ভরযোগ্য ফুটবলার। গোলবার সামলাবেন গ্রেগর কোবেল। মাঝমাঠে জাকার সঙ্গে থাকছেন ডেনিস জাকারিয়া।
এবারের স্কোয়াডে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ইয়োহান মানজাম্বি। মাত্র ২০ বছর বয়সী এই মিডফিল্ডার জার্মান ক্লাব এসসি ফ্রেইবার্গ–এ খেলেন। এছাড়া এখনো আন্তর্জাতিক অভিষেক না হওয়া গোলরক্ষক মারভিন কেলার কেও দলে রাখা হয়েছে, যা অনেকের কাছে চমক হিসেবেই দেখা হচ্ছে।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক:
গ্রেগর কোবেল, মারভিন কেলার, ইভন এমভোগো।
রক্ষণভাগ:
ম্যানুয়েল আকাঞ্জি, অরেলা আমেন্দা, এরাই কোমার্ট, নিকো এলভেদি, লুকা জ্যাকুয়েজ, মিরো মুহাইম, রিকার্ডো রদ্রিগেজ, সিলভান ভিডমার।
মাঝমাঠ:
ইয়োহান মানজাম্বি, মিশেল অ্যাবিশার, ক্রিস্টিয়ান ফাসনাখট, রেমো ফ্রয়লার, আর্ডন জাশারি, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া।
আক্রমণভাগ:
জেকি আমদুনি, ব্রিল এমবোলো, ডান এনডোয়ে, নোয়া ওকাফোর, রুবেন ভার্গাস, সেড্রিক ইটেন।






