নাহিদ ইসলাম যাচ্ছেন কারিনার জানাজায়

কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১০টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা
টুইট ডেস্ক: সদ্য প্রয়াত জুলাইযোদ্ধা ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের জানাজায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকবেন। রোববার (১৭ মে) রাত ১০টায় সেখানে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির গণমাধ্যম সম্পাদক ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাহিদ ইসলামের সঙ্গে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারাও জানাজায় অংশ নেবেন।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে কারিনা কায়সারের মৃত্যুকে ‘জুলাইয়ের সহযোদ্ধার বিদায়’ উল্লেখ করে সবাইকে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, প্রথম জানাজা বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে, দ্বিতীয় জানাজা বাদ এশা বনানী দরবার শরীফে এবং তৃতীয় জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সহযোদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কারিনা কায়সারকে শেষ বিদায় জানাবেন।
উল্লেখ্য, লিভারের জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার। তাঁর মরদেহ রোববার দেশে আনা হচ্ছে। বনানী ও কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে সোমবার মুন্সিগঞ্জে তাঁকে দাফন করা






