বিসিবি নির্বাচন ৭ জুন

তফসিল ঘোষণা, শুরু হচ্ছে ভোটযুদ্ধের আনুষ্ঠানিক প্রস্তুতি।

টুইট প্রতিবেদক: দেশের ক্রিকেট প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। শনিবার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৭ মে বিকেল ৪টায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। পরদিন ১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। এসব আপত্তির শুনানি শেষে ১৯ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীরা ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমা দিতে পারবেন। ২৩ মে প্রকাশ করা হবে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা।

এরপর ২৪ মে মনোনয়নপত্র নিয়ে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, ডাকযোগে ভোট কিংবা ই-ব্যালটের আবেদনও করতে হবে ২৫ মে’র মধ্যে। সব প্রক্রিয়া শেষে ৭ জুন বিসিবির বোর্ডরুমে অনুষ্ঠিত হবে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফল ঘোষণাও হবে একই দিনে।

প্রচলিত কাঠামো অনুযায়ী এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জেলা ও বিভাগভিত্তিক ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন ১০ জন, ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন একজন প্রতিনিধি।

এদিকে নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যে আলোচনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে সাবেক অধিনায়ক আকরাম খান

বুলবুলসহ ১২ জনের রিট আবেদনও আলোচনায় এসেছে। ফলে এবারের নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে