মরক্কোর জার্সিতে বুয়াদ্দি

বিশ্বকাপের আগে ফ্রান্সকে হারিয়ে তরুণ মিডফিল্ডারকে দলে ভেড়াল অ্যাটলাস লায়ন্সরা ।
টুইট প্রতিবেদক: বিশ্বকাপ শুরুর মাত্র ২৬ দিন আগে বড় এক কূটনৈতিক ও ক্রীড়া জয় পেল মরক্কো। ফ্রান্সে জন্ম নেওয়া তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে নিজেদের দলে খেলানোর লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে উত্তর আফ্রিকার দেশটি।
রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন শুক্রবার নিশ্চিত করেছে, ফিফার স্ট্যাটাস চেম্বার বুয়াদ্দির ক্রীড়া জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে। ফলে এখন থেকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় মরক্কোর জার্সিতে খেলতে পারবেন এই প্রতিভাবান ফুটবলার।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, বুয়াদ্দি আনুষ্ঠানিকভাবে এবং তাৎক্ষণিকভাবে মরক্কো জাতীয় দলের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন। বিশ্বকাপের আগে এই অনুমোদন দলটির জন্য বড় শক্তি হিসেবেই দেখা হচ্ছে।
ফ্রান্সের প্যারিসের উত্তরের শহর সেনলিসে মরক্কান পরিবারে জন্ম নেওয়া ১৮ বছর বয়সী বুয়াদ্দি বর্তমানে Lille OSC–এর হয়ে খেলছেন। মাঝমাঠে সৃজনশীলতা ও গতিশীল ফুটবলের কারণে ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে আলোচনায় উঠে এসেছেন তিনি।
যদিও বয়সভিত্তিক পর্যায়ে ফ্রেন্স–এর অনূর্ধ্ব–২১ দলের হয়ে খেলেছেন বুয়াদ্দি, শেষ পর্যন্ত পারিবারিক শেকড়ের দেশ মরক্কোকেই বেছে নিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে দ্বৈত নাগরিকত্বধারী খেলোয়াড়দের নিয়ে যে প্রতিযোগিতা বেড়েছে, বুয়াদ্দির সিদ্ধান্ত সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করল।
২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। তবে শেষ চারে ফ্রান্সের কাছে হেরে তাদের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়। এবার সেই ফ্রান্স থেকেই সম্ভাবনাময় এক ফুটবলারকে নিজেদের দলে টেনে এনে নতুন বার্তা দিল মরক্কো।
আসন্ন বিশ্বকাপে মরক্কো তাদের অভিযান শুরু করবে ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি।






