প্রান্তিক উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি জোরদার

লক্ষ্মীপুরে ১,২৫০ পরিবারের মাঝে কার্ড বিতরণ, নারীর ক্ষমতায়নের কথাও বললেন পানিসম্পদ মন্ত্রী।

টুইট প্রতিবেদক: মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং সেই লক্ষ্যেই সারাদেশে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।

শনিবার লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়, ব্যক্তি নয়,পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দু ধরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। মন্ত্রী জানান, নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবেই ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলাকে তিন মাসের মধ্যে প্রশাসনিক কাঠামোয় উন্নীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর খাল খনন কর্মসূচি পুনরায় চালুর কথাও তুলে ধরে তিনি দাবি করেন, এটি কৃষিখাতে নতুন গতি সৃষ্টি করবে।

অনুষ্ঠানে কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু।

এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপকারভোগী ও রাজনৈতিক নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ