রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ শনিবার

গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে কর্মসূচির সূচনা
টুইট প্রতিবেদক: রাজশাহীতে আগামী শনিবার বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় ঐক্য’। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।
সূত্রমতে, রাষ্ট্রীয় সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৩০ এপ্রিল কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। রাজশাহীর সমাবেশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচির সূচনা হবে।
ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগীয় কর্মসূচিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলার নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, ধারাবাহিক এসব কর্মসূচির সমাপনী হিসেবে আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় মহাসমাবেশ আয়োজন করা






