এনসিপির লক্ষ্য ২০৩৬, শুরু স্থানীয় নির্বাচন দিয়ে

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা, আরও আসছে দ্বিতীয় ধাপে।
টুইট প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে আগামী ২০৩৬ সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী সরকারি দলে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জোটগত সমীকরণের অপেক্ষায় না থেকে এনসিপি এককভাবেও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রথম ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম জানান, দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বাকি সিটিগুলোর প্রার্থীও শিগগির ঘোষণা করা হবে। বর্তমানে দেশে ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি স্থানীয় প্রশাসনিক ইউনিট রয়েছে। প্রথম ধাপে এক হাজারের বেশি আবেদন জমা পড়ে, যাচাই-বাছাই শেষে ১০০ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী মে মাসের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এনসিপির নিজস্ব নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল থেকেও গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরা মনোনয়ন চাইতে পারবেন। তবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত বা ফৌজদারি অপরাধে জড়িতদের সুযোগ দেওয়া হবে না।
স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতির সুযোগ তৈরি করতেই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে আগাম প্রার্থী ঘোষণা করা হচ্ছে বলেও জানান তিনি।
উত্তরাঞ্চলে যাদের নাম ঘোষণা
প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব
বোদা উপজেলা চেয়ারম্যান পদে শিশির আসাদ
দেবীগঞ্জ পৌর মেয়র পদে মাসুদ পারভেজ
এছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও পৌরসভাতেও চেয়ারম্যান ও মেয়র পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন






