মহানগরবাসীর সমস্যা শুনলেন রাসিক প্রশাসক রিটন

শ্রীরামপুরে নাগরিক দুর্ভোগ নিয়ে আলোচনা, দ্রুত সমাধানের আশ্বাস।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর মোড় বাঁধ এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুর রহমান রিটন।সভায় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন।
বিশেষ করে সড়কের বেহাল অবস্থা, ড্রেনেজ সংকট, পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
প্রধান অতিথি মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা হবে।
নগরীর ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো সরাসরি শুনে সমাধানের উদ্যোগ স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তবে বাস্তবায়ন কত দ্রুত হয়, সেটিই এখন নগরবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দু।





