ভাঙা ব্যবস্থায় ফেরার সুযোগ নয়: শিক্ষার্থীদের প্রতি হাসনাতের কঠোর বার্তা

নতুন প্রজন্মকে মাথা নত না করার আহ্বান; সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা।

টুইট প্রতিবেদক: রাজনীতির চলমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, যে ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, সেটিকে আর কোনোভাবেই ফিরে আসতে দেওয়া যাবে না।

শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নতুন শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান।

পোস্টে তিনি তরুণদের আত্মমর্যাদা অটুট রাখার ওপর জোর দিয়ে বলেন, “নিজের মেরুদণ্ড বিকিয়ে দেবে না, মাথা নত করবে না, কারও হুকুমের অন্ধ অনুসারী হবে না।”

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিপ্লবী ক্ষুদিরামের একটি উক্তি তুলে ধরে প্রতিরোধ ও সচেতনতার বার্তা দেন। তিনি লেখেন, “লড়ো। না ল”।