ছিনতাইয়ের শিকার ছাত্রকে সহায়তা করলেন যুবদল নেতা ডিকো

রাজশাহীতে মানবিক উদ্যোগ; খাবার, থাকা ও বাড়ি ফেরার ব্যবস্থা।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ছিনতাইয়ের শিকার হয়ে বিপদে পড়া এক ছাত্রকে মানবিক সহায়তা দিয়েছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো। তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
গভীর রাতে সহায়তার উদ্যোগ
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা যুবদলের কর্মী আব্দুর রহমান মিঠুর মাধ্যমে বিষয়টি জানতে পারেন ফায়সাল সরকার ডিকো। খবর পেয়ে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগীতা চান এবং নিজেও ঘটনাস্থলে পৌঁছান।
ছিনতাইয়ের শিকার ছাত্র
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সিরাজগঞ্জের তৌহিদ আহমেদ তূর্য নামের এক ছাত্র দাশপুকুর মোড় সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে নগদ অর্থসহ প্রয়োজনীয় জিনিসপত্র হারান। এতে তিনি চরম বিপাকে পড়েন। তাৎক্ষণিকভাবে ওই ছাত্রের খাবারের ব্যবস্থা করা হয়।
পাশাপাশি পরিবহন ধর্মঘট থাকায় বাড়ি ফিরতে না পারায় তাকে এক রাতের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে দেন ফায়সাল সরকার ডিকো। পরদিন নিরাপদে বাড়ি ফেরার জন্য যাতায়াতের ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
স্থানীয়দের প্রশংসা
এ মানবিক উদ্যোগের জন্য স্থানীয়রা যুবদল নেতা ডিকো-এর প্রশংসা করেছেন। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন তারা।






