ঢাকা মহানগরে যুবশক্তির নতুন কমিটি ঘোষণা

চার ইউনিটে আংশিক কমিটি গঠন, দ্রুত পূর্ণাঙ্গ কাঠামোর নির্দেশ।
টুইট প্রতিবেদক: ঢাকা মহানগরের জাতীয় যুবশক্তির চারটি সাংগঠনিক ইউনিটে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব জাহিদুল ইসলামের অনুমোদনে এসব কমিটি চূড়ান্ত করা হয়।
ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান, সদস্য সচিব ফয়সাল আহমেদ এবং মুখ্য সংগঠক মো. সজীব হোসেন।
মহানগর পূর্ব ইউনিটে হামজা মাহবুব আহ্বায়ক, গাজী আশিকুর রহমান ফায়েদ সদস্য সচিব এবং নির্মা আক্তার নিপা মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ঢাকা মহানগর উত্তর ইউনিটে মাহতাব খান বাধন আহ্বায়ক, গোলাম মোনাব্বের সদস্য সচিব এবং মাজহারুল ইসলাম মুখ্য সংগঠক হয়েছেন।
অন্যদিকে মহানগর পশ্চিম ইউনিটে তৌহিদুল ইসলাম তুহিন আহ্বায়ক, মোহাম্মদ তৌহিদুর রহমান সদস্য সচিব এবং অলক আহমেদ মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির নেতাদের দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনটি মনে করছে, এই পুনর্গঠনের মাধ্যমে ঢাকা মহানগরে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।






