হজ ফ্লাইট উদ্বোধন শুক্রবার রাতেই

সাড়ে ৭৮ হাজার যাত্রীর যাত্রা শুরু, আশকোনা ক্যাম্পে শেষ প্রস্তুতি।

টুইট প্রতিবেদক: রাজধানীতে শুক্রবার গভীর রাতে চলতি বছরের পবিত্রহজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে।

রাত সাড়ে ১২টায় প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান,এ তথ্য নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সরকারি সূত্র জানায়, এবার বাংলাদেশ থেকে মোট প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী সৌদি আরবে গমন করবেন।

তাদের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার আশকোনা হজক্যাম্পে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

যাত্রীদের নিবন্ধন, স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

প্রথম দিনের কার্যক্রমে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ, বেসরকারি ফ্লাইনাস এবং সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইনস মিলিয়ে মোট ১৩টি ফ্লাইটে হজযাত্রীরা দেশ ছাড়বেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিটি ফ্লাইটে যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এবারও হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হচ্ছে, ফলে সৌদি আরবে পৌঁছে অপেক্ষার সময় কমবে বলে আশা করা হচ্ছে।এ উদ্যোগকে যাত্রীবান্ধব হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল দল সৌদি আরবে পৌঁছেছে।

পর্যায়ক্রমে আরও দেড় শতাধিক স্বাস্থ্যকর্মী সেখানে যোগ দেবেন বলে জানা গেছে।

তবে নতুন কিছু নীতিমালার কারণে মিনা, আরাফাহ ও মুজদালিফায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কার কথা জানিয়েছে হজ এজেন্সিগুলো।

এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সামগ্রিকভাবে, চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে সরকারের একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করছে—এ বড় মনটাই দাবি সংশ্লিষ্টদের।