সীমান্তে কোটি টাকার চোরাচালান জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তে বিজিবির একাধিক অভিযানে ভারতীয় পণ্যসহ বিপুল মালামাল আটক।

সিলেট সীমান্ত এলাকায় বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বর্ডার গার্ড বাংলাদেশ)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান চালানো হয় সীমান্তের বাংলাবাজার, তামাবিল, মিনাটিলা, পান্থুমাই, প্রতাপপুর, বিছনাকান্দি ও ডিবিরহাওর সীমান্ত বিওপি এলাকায়।

অভিযানে ভারতীয় গরু, জিরা, প্রসাধনী, চা-পাতা, চিংড়ি রেনু, শুঁটকি, মদ ও বিয়ারসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও পুরাতন মোবাইল ব্যাটারিও আটক করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ৪০ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।