কৃষক কার্ডে রাজনীতি নয়: কঠোর বার্তা আইনমন্ত্রীর

ঝিনাইদহে পরীক্ষামূলক কার্যক্রম শুরু, নববর্ষে ১০ জেলায় উদ্বোধন,স্বচ্ছতা নিশ্চিতে সরকারের অঙ্গীকার।
টুইট ডেস্ক: ঝিনাইদহে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা অনিয়ম বরদাশত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত কৃষকদের সহায়তা দেওয়া,এখানে দলীয় প্রভাব বা পক্ষপাতের কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে।
একই দিনে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ভার্চ্যুয়ালি পরিচালিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নোমান হোসেন।
এতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতাকর্মী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের ১ হাজার ৫৯৮ জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন সরকারি সুবিধা আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, কৃষক কার্ড প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের কৃষিখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
তবে মাঠপর্যায়ে এর কার্যকারিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বাস্তবায়নই হবে সবচেয়ে বড় ।






