কৃষকের সমৃদ্ধিই জাতীয় অগ্রগতির ভিত্তি

টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন; ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কার্ড প্রদানের ঘোষণা।
টুইট প্রতিবেদক: টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে তারেক রহমান বলেছেন, দেশের কৃষক যদি সচ্ছল ও স্বাচ্ছন্দ্যে থাকে, তবে পুরো জাতিই অর্থনৈতিক ও সামাজিকভাবে স্থিতিশীল থাকবে।
কৃষকের উন্নয়নকেই জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তিনি জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশে মোট ২ কোটি ৭৫ লাখ কৃষক কার্ড বিতরণ করা হবে, যা কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থাকে আরও বিস্তৃত করবে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, কৃষককে কেন্দ্র করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।
এ উদ্যোগকে তিনি কৃষি খাতে দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের শহীদ মারুফ, স্টেডিয়ামে, যেখানে স্থানীয় প্রশাসন ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






