বান্দরবানে গ্রাম পুলিশ বাহিনীর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বান্দরবানে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
বান্দরবান প্রতিনিধি: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১ লা নভেম্বর, আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজনীন সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব এস. এম. মনজুরুল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট জনাব অরূপ রতন পালসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
L
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে, পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের সফল প্রশিক্ষণ ও উজ্জ্বল কর্মজীবন কামনা করেন।






