তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় খনন শেষে পরীক্ষামূলক সরবরাহের পর আনুষ্ঠানিকভাবে উৎপাদনে গেল নতুন কূপ
টুইট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এ কূপ থেকে প্রতিদিন সাড়ে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কূপটি থেকে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সদর উপজেলার সুহিলপুরে গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। পরে গত ১৯ জুন থেকে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।
নতুন কূপটি উৎপাদনে যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।






