বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে নিউ মার্কেট এলাকায় আয়োজন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু এবং চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি।

এ ছাড়া মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীম, তাঁতী দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুল ইসলাম শরীফ এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নগরীর দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।