হাম আক্রান্তদের জন্য ৭৫,২৭৫ টাকা অনুদান

বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মানবিক উদ্যোগ”

টুইট ডেস্ক: ১২আগস্ট ২০২৬ বান্দরবান পার্বত্য জেলায় হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার জন্য *৭৫,২৭৫ টাকা অনুদান প্রদান করেছে বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী।

আজ উত্তোলনকৃত এই অর্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব থানজামা লুসাই মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়।

 

-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জনাব রাজুময় তঞ্চঙ্গ্যা*, সদস্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক, জেলা পরিষদ

-জনাব খুরশিদা ইসহাক, সদস্য, জেলা পরিষদ

-ডা. লেনিন তালুকদার, উপপরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ

– জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক

– জনাব আবদুল মোতালেব, সিএ টু চেয়ারম্যান, জেলা পরিষদ

– জনাব বশির আহমদ, অফিস তত্ত্বাবধায়ক

 

উপজেলা ভিত্তিক অনুদানের পরিমাণ:

– জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়: ৬,৫৫০ টাকা

– মা ও শিশু কল্যাণ কেন্দ্র:৩,৪৭০ টাকা

– বান্দরবান সদর: ১২,২৮১ টাকা

– রোয়াংছড়ি: ৮,৫১০ টাকা

– রুমা: ৭,৮০ টাকা

– থানচি: ৭,৮৫১ টাকা

– লামা: ১৫,৫০০ টাকা

– আলীকদম: ৫,৫০০ টাকা

– নাইক্ষ্যংছড়ি: ৭,৮৪৫ টাকা

=মোট: ৭৫,২৭৫ টাকা।

 

পরিবার পরিকল্পনা বিভাগ জানায়, হাম আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসায় এই সহায়তা কাজে লাগবে। দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে।