বান্দরবানে বালুবাহী ট্রাক উল্টে চালক নিহত

লাল ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, আহত হেলপার হাসপাতালে
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহরের লাল ব্রিজ এলাকায় বালুবাহী ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শহরের লাল ব্রিজ এলাকার আমতলী মসজিদের নিচে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের হেলপারও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






