রাজশাহীতে ‘হিলিং ইন চায়না’ সেমিনার অনুষ্ঠিত

চীনে উচ্চশিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা ও উন্নত চিকিৎসাসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ারের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: চীনে উচ্চশিক্ষা, ব্যবসা, কর্মসংস্থান এবং উন্নত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে “Your Journey to Healing in China” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক শিক্ষা, দক্ষ মানবসম্পদ গঠন, ব্যবসায়িক সহযোগিতা এবং আধুনিক চিকিৎসাসেবার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সেমিনারে বক্তারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, কর্মসংস্থানের সম্ভাবনা, ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র এবং আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী ব্যক্তি, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যেই এ ধরনের সচেতনতামূলক আয়োজন অব্যাহত থাকবে।






