রাজশাহীতে ২ দফা দাবিতে ডাক বিভাগ কর্মচারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ, ডাকসেবা ব্যাহত হওয়ার শঙ্কা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলায় বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। জেলার বিভিন্ন শাখার ডাক কর্মচারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে তা‌দের কর্মসূচী‌তে অংশ গ্রহন ক‌রে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪ টার দিকে রাজশাহী লক্ষ্মীপুর দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

রাজশাহী জেলার বিভিন্ন শাখার ডাক কর্মচারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান নেন। বিক্ষোভকারীদের হাতে থাকা একটি ব্যানারে লেখা ছিল, “ডাকপিয়ন বাড়ি বাড়ি গিয়ে চিঠি বিলি করে। তারা লিখেন, আমরা শাখা কর্মচারীরা সারাদিন পরিশ্রম করি, কিন্তু বেতনের বেলায় শূন্য।” ব্যানারটিতে ডাকপিয়নের একটি কার্টুনচিত্রের মাধ্যমে তাদের শ্রমের তুলনায় বেতনের অপ্রতুলতা তুলে ধরা হয়। প্রধান লাল রঙের একটি বড় ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয় ।

দাবির মধ্যে রয়েছে, বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।

এ কর্মসূচিতে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। তাহেরপুর ডাকঘর শাখাসহ রাজশাহীর বিভিন্ন এলাকার কর্মচারীরাও এতে যোগ দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক নারী কর্মী জানান, তারা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে চিঠি, পার্সেল ও অন্যান্য ডাকসামগ্রী বিতরণ করেন, কিন্তু দীর্ঘদিন ধরেও তাদের বেতন কাঠামোয় কোনো উন্নয়ন হয়নি। দাবি আদায়ে বারবার আবেদন জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘটে গেছেন।

কর্মসূচির কারণে রাজশাহীসহ আশপাশের এলাকায় ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষ চিঠি, মানি অর্ডার ও পার্সেল সেবা পেতে ভোগান্তিতে পড়তে পারেন।

বিক্ষোভকারীরা দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে স্থানীয় প্রশাসন ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।