জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

বর্ষীয়ান এই রাজনীতিকের গণতন্ত্র, আইন ও সংসদীয় কার্যক্রমে অবদান চিরস্মরণীয় থাকবে বলে মন্তব্য মাহফুজুর রহমান রিটনের
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় রাসিক প্রশাসক বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের আইন, গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কর্মময় জীবন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর অঙ্গীকার দেশের মানুষের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।






