চরশ্যামপুরে বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফলক উন্মোচন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন রাসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার (৩০ জুন) মতিহার থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি মসজিদের নির্মাণকাজের সার্বিক সফলতা কামনা করেন এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে মহান আল্লাহ তাআলার নিকট দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপস্থিত অতিথি ও স্থানীয় মুসল্লিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্টু ও সহ-সভাপতি গোলাম মুর্তজা।
এ ছাড়া উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল ও লিটনুর রহমান লিটন, মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব আশরাফ আলী, ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মিঠুনের রহমান মিঠুনসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকাবাসীর ধর্মীয় কার্যক্রম পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






