রাজশাহীতে ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির জেলা কমিটি ঘোষণা

নতুন কমিটিতে সভাপতি খন্দকার মোমিনুর রশিদ বাবু, সাধারণ সম্পাদক আশরাফুল আমিন সঞ্চয় ; ভলিবল খেলোয়াড়দের অধিকার ও কল্যাণে কাজের প্রত্যয়।
টুইট ডেস্ক: বাংলাদেশ ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মোমিনুর রশিদ বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আমিন সঞ্চয়।
সমিতির প্রকাশিত অনুমোদিত তালিকা অনুযায়ী, কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাফিজুল হক হ্যাপি ও মো. আব্দুল নাঈম রানা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. হেকসাদ আলী এবং আসাদুজ্জামান আসাদ। সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন মনিরুল ইসলাম মনির, কোষাধ্যক্ষ মোমিনুল হক মামুন এবং দপ্তর ও প্রচার সম্পাদক মো. এমদাদুল হক এমদাদ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নেহাল পাসা, জহির আহমেদ, হাসান আলী, শাহনেওয়াজ ইসলাম জিতু, কামরুল নাহার বাবলী, শাহনেওয়াজ, পানা ঘোষ, মাহাবুর আলম রানা এবং লাকি খাতুন।
সমিতির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন জেলা কমিটি রাজশাহীতে ভলিবল খেলোয়াড়দের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ভলিবলকে আরও জনপ্রিয় করতে সক্রিয় ভূমিকা পালন করবে।
প্রকাশিত অনুমোদনপত্রে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর জেলা পর্যায়ে খেলোয়াড়দের সংগঠিত করা, কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং ভলিবল অঙ্গনের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন






