বিশ্বকাপ উদ্বোধনীতে নোরার ‘ডাবল ধামাকা’

নাচের সঙ্গে গানে মাতাবেন দর্শক, টরন্টোয় জমবে তারকাদের মহামঞ্চ

টুইট প্রতিবেদক আবারও বিশ্বকাপের মঞ্চে ঝড় তুলতে যাচ্ছেন বলিউড তারকা নো। ফাতে। তবে এবার শুধু নাচ নয়, গানের জাদুতেও দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত এই গ্লোবাল পারফর্মার। আগামী ১২ জুন কানাডার টরন্টোর বি এমন ও ফিল্ড-এঅনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন তিনি।

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী মঞ্চে নোরার সঙ্গে থাকছেন আন্তর্জাতিক সংগীত জগতের একাধিক জনপ্রিয় তারকা। তালিকায় রয়েছেন মাইকেল বাবল, অ্যালানিস  মরিসশেটটি এবং জেসি রিভেঞ্জ । অন্যদিকে যুক্তরাষ্ট্র অংশের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কাঠি পেরি, ফিউচার ও শাহ, লাইলা।

বিশেষ আকর্ষণ হচ্ছে,এবার নোরা একইসঙ্গে গায়িকা ও নৃত্যশিল্পীর ভূমিকায় হাজির হচ্ছেন। আয়োজকদের মতে, বিশ্বমঞ্চে তাঁর এই দ্বৈত পরিবেশনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী বিনোদন তারকা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে নোরার পরিবেশনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও তাঁকে বিশ্বকাপের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। নাচ, সংগীত ও মঞ্চনির্ভর চমকপ্রদ উপস্থাপনার জন্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন এই তারকা।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতির মধ্যেই নতুন গান প্রকাশ করে ভক্তদের চমক দিয়েছেন নোরা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন আই-পপ ট্র্যাক বডি রোল। গানটিতে তাঁর সঙ্গে রয়েছেন ইয়ো ইয়ো হানি সিং। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। টরন্টোর মাটিতে কোটি দর্শকের সামনে নোরা ফাতেহির পরিবেশনা কতটা আলোড়ন তোলে, এখন সেটিই দেখার অপেক্ষা।