ফোন জব্দে কড়া বার্তা ইসি

গণনাকেন্দ্রে শৃঙ্খলা নিশ্চিতে মমতা–শুভেন্দুসহ নেতাদের ওপর কঠোর বিধিনিষেধ।

টুইট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নিয়ম ভঙ্গের সম্ভাবনা ঠেকাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন সাময়িকভাবে জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গণনাকেন্দ্রে প্রবেশের সময় এই নির্দেশ কার্যকর করা হয়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তিত্ব মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারেন না। সেই নীতির কঠোর প্রয়োগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে একই কেন্দ্রে উপস্থিত তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়–কেও কমিশনের নির্দেশে গণনাকেন্দ্র ত্যাগ করতে বলা হয়, যা পরিস্থিতির কঠোরতা আরও স্পষ্ট করে।

চলমান গণনায় বিভিন্ন আসনে বিজেপির এগিয়ে থাকার খবরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

কলকাতার সল্টলেক এলাকায় দলটির কার্যালয়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিন তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা রাজ্যে এই অগ্রগতি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের মত।
অন্যদিকে, বিভিন্ন এলাকায় ত