লাই হারাওবা উৎসবে রঙিন কমলগঞ্জ

মণিপুরি মৈথৈ সংস্কৃতির প্রাচীন ঐতিহ্যে তিনদিনের আয়োজন, দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণ।

টুইট ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মৈথৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘লাই হারাওবা’ উৎসব শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই তিনদিনব্যাপী উৎসবের উদ্বোধন হয়।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ১০ এপ্রিল বিকেলে উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে দেশের বিশিষ্ট শিল্পী, গবেষকদের পাশাপাশি ভারতের মণিপুর রাজ্য থেকেও একদল শিল্পী, কলাকুশলী ও গবেষক অংশ নিয়েছেন।

ফলে উৎসবটি পেয়েছে আন্তর্জাতিক মাত্রা, যা মণিপুরি সংস্কৃতির বহুমাত্রিকতা তুলে ধরছে নতুনভাবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ‘লাই হারাওবা’ মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ ‘দেবতাদের আনন্দ উৎসব’।

সৃষ্টি, বিশ্বতত্ত্ব, আধ্যাত্মিকতা ও মানবিক সম্প্রীতির প্রতিফলন ঘটে এই উৎসবের নানা আচার অনুষ্ঠানে। বিশেষ করে মন্ত্রপাঠ (লাইপৌ), ঐতিহ্যবাহী সংগীত এবং মাইবী জাগোই নৃত্য এই উৎসবের প্রধান আকর্ষণ।

উৎসবটি আয়োজন করেছে লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ।

এতে সহায়তা দিচ্ছে ইউনেস্কো বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় জাদুঘর।

সহযোগী হিসেবে রয়েছে মণিপুরি কালচারাল কমপ্লেক্স, পৌরৈঅপোকপা মরূপধর্মীয় সাংস্কৃতিক সংস্থা এবং সাধন বাংলাদেশ।

আয়োজকরা বলছেন, এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।

দেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবকে প্রাণবন্ত করে তুলতে সকল শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো