রাজশাহীসহ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে রাজশাহীসহ ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়-এ সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম।

এছাড়া চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হুরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় আবু সাঈদ, চাঁদপুরে আহেমদ জিয়াউর রহমানকে ডিসি করা হয়েছে।

অন্যদিকে হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।