জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা; প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
টুইট ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে তিনি জিয়া উদ্যানের সমাধিস্থলে গিয়ে জিয়াউর রহমান বীর উত্তম ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে, স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।






