প্রথমবার প্রধানমন্ত্রীর গাড়িতে উড়ল জাতীয় পতাকা

টুইট ডেস্ক: স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ ও প্যারেডে পতাকাবাহী গাড়িতে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

এছাড়া একই দিনে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও পতাকাবাহী গাড়িতে অংশ নেন প্রধানমন্ত্রী।