খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ সদস্যকে গুলি

পারিবারিক বিরোধের জেরে হামলার আশঙ্কা, আহতদের মধ্যে দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য

টুইট ডেস্ক: খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা ঢুকে একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। আহতরা হলেন: কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা।

আহতদের প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থার গুরুতর কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমার সাবেক স্বামী ইমরানের সঙ্গে পারিবারিক বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশ ইতোমধ্যেই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে।