র্যাব-পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

আট কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব
টুইট ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ পুলিশ–এর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে পদোন্নতি দিয়ে র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির অতিরিক্ত আইজিপি করা হয়েছে। বিপরীতে সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিগবাত উল্লাহকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে।
এ ছাড়া বিশেষ শাখার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।






