মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান

টুইট ডেস্ক: চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শায়রুল কবির খান জানান, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে বিএনপির মিডিয়া উইং জানিয়েছে।

দলীয় নেতাদের খোঁজখবর

বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।