ক্যান্সার আক্রান্ত সুমনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান
টুইট ডেস্ক: রাজধানীর রুপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসার জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি পাশে দাঁড়ান।
প্রতিনিধি দলের সদস্যরা সুমনের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনি পথ সভায় সুমন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল আজ আনুমানিক ২০ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ রাজনীতিক নেতাদের ব্যক্তি জীবনের সংকটে সরাসরি পাশে দাঁড়ানোর একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।






