শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ডাকটিকিট উন্মোচন

টুইট ডেস্ক: ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন। দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তিনি।
প্রধানমন্ত্রী এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন।
এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন তারেক রহমান।






