শিক্ষার্থীদের জন্য স্বস্তি: পুনঃভর্তি ফি বাতিল ঘোষণা।

ছবি: সংগৃহিত

এখন থেকে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী থেকে পুনঃভর্তি ফি নেওয়া নিষিদ্ধ; নিয়ম অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস

টুইট প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,

শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুনঃভর্তি ফি গ্রহণ করা যাবে না। এটি সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।নতুন নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি এই নির্দেশনা অমান্য করে, তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বলেন,

আমরা চাই শিক্ষার্থীরা বিনা বাধায় শিক্ষাজীবন চালিয়ে যেতে পারুক। পুনঃভর্তি ফি বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে সারা দেশে শিক্ষার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

একজন অভিভাবক বলেন, প্রতি বছর একই প্রতিষ্ঠানে পড়ার জন্য আবার ভর্তি ফি দিতে হতো। নতুন নিয়ম আমাদের জন্য অনেক সুবিধা এনেছে।

শিক্ষকরা মনে করছেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে সুসংগঠিত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করবে।