মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ

টুইট ডেস্ক: নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে নিয়োগ দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা:
১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২. নজরুল ইসলাম খান
৩. রুহুল কবির রিজভী আহমেদ
৪. মো. ইসমাইল জবিউল্লাহ
৫. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা:
১. হুমায়ুন কবির
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
৩. ডা. জাহেদুর রহমান
৪. ড. মাহাদি আমিন
৫. রেহান আসিফ আসাদ

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।