দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন ও গণভোট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন, দুর্গাপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, দুর্গাপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদুজ্জামান এবং বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (চারঘাট সার্কেল, অতিরিক্ত দায়িত্বে পুঠিয়া) খালেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু এবং নির্বাচন অফিসার নাজমিন সুলতানা।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৬৪টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অংশ নেন। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান, দায়িত্ব পালন পদ্ধতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।






