মুশফিককে ছাড়িয়ে ইতিহাস গড়লেন লিটন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে ৬ ডিসমিসাল, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড।
টুইট প্রতিবেদক: বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের এক ইনিংসে ৬টি ডিসমিসাল করে দেশের উইকেটরক্ষকদের মধ্যে এককভাবে সর্বোচ্চ রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
এর আগে বাংলাদেশের কোনো উইকেটরক্ষক টেস্টের এক ইনিংসে ৬টি ডিসমিসালের কৃতিত্ব দেখাতে পারেননি। এত দিন এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ডিসমিসালের রেকর্ড ছিল মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও লিটন দাসের দখলে।
২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৫টি করে ডিসমিসাল করেছিলেন মুশফিকুর রহিম। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে একই কৃতিত্ব দেখান ইমরুল কায়েস।
এ ছাড়া ২০২৬ সালের ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও ৫টি ডিসমিসাল করেছিলেন লিটন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই রেকর্ড ছাড়িয়ে এক ইনিংসে ৬টি ডিসমিসাল করে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।
ব্যাট হাতে দলের নির্ভরতার পাশাপাশি উইকেটের পেছনেও নিজের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন লিটন। তাঁর এই কীর্তি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেটরক্ষকদের ব্যক্তিগত অর্জনের তালিকায় নতুন অধ্যায় যোগ করল।






