তানোরে তাকওয়া এন্টারপ্রাইজের উদ্বোধন করলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডিকো

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজারে তাকওয়া এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো।
এ সময় উপস্থিত ছিলেন তানোর পৌরসভা যুবদলের সদস্যসচিব জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিয়ত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, তানোর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হামিদুর রহমান, তানোর পৌরসভা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সাফায়েত হোসেন, তানোর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন, তানোর পৌরসভা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিন্টু এবং ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।






