রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ

৩ নম্বর ফটকের সামনে বিস্ফোরণ, হতাহতের খবর নেই; জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
টুইট প্রতিবেদক: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পুলিশ লাইন্সের ৩ নম্বর ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ কিংবা জড়িত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।






