কাতারে ‘ওয়াতান-২০২৬’ মহড়া শেষ, অংশ নিল ২৫ হাজারের বেশি সদস্য

৮০টি সামরিক, নিরাপত্তা ও বেসামরিক সংস্থার অংশগ্রহণ; সহযোগী দেশ ফ্রান্সের নিরাপত্তা বাহিনীও মহড়ায় যুক্ত।
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাতারে অনুষ্ঠিত ‘ওয়াতান-২০২৬’ (Watan 2026) মহড়া শেষ হয়েছে। এতে দেশটির ৮০টি সামরিক, নিরাপত্তা ও বেসামরিক সংস্থার ২৫ হাজারের বেশি সদস্য অংশ নিয়েছেন। পাশাপাশি সহযোগী দেশ ফ্রান্সের নিরাপত্তা বাহিনীও মহড়ায় অংশ নেয়।
মহড়ার সমাপনী উপলক্ষে দেওয়া বক্তব্যে কাতারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, দেশের চ্যালেঞ্জের মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই নিরাপত্তা প্রস্তুতি গড়ে তোলা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনগণের সুরক্ষা সব বিবেচনার ঊর্ধ্বে। আমির শেখের নির্দেশনা থেকেই ‘ওয়াতান-২০২৬’ মহড়ার আয়োজন করা হয়েছে।
মহড়ায় বিভিন্ন বাস্তব পরিস্থিতি মোকাবিলার অনুশীলন পরিচালিত হয়। এসব অনুশীলনের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট সদস্যদের দক্ষতা তুলে ধরা হয়।
বক্তব্যে আরও বলা হয়, দেশের নিরাপত্তা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রস্তুতি ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটেছে এই মহড়ায়।






