বিদ্যুৎমন্ত্রীর রাজশাহী আগমন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে স্বাগত জানান সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপির রাজশাহী আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রী পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি করপোরেশনের প্রশাসক।

এ সময় মন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে বিমানবন্দরে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।