জুলাই স্মৃতি জাদুঘর লক্ষ্য করে ফের ককটেল হামলা

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টুইট প্রতিবেদক: বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রিকশায় এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার রাত ১১টার পর এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান।

তিনি জানান, দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ অক্টোবর একই জাদুঘরের ১ নম্বর ফটকের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে আহত হওয়ার পর তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল

কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
একই স্থানে বারবার ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।