সায়েন্সল্যাবে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ

রাতের আঁধারে মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা; হতাহতের খবর নেই।
টুইট প্রতিবেদক: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নিউমার্কেট থানার আওতাধীন সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় বা বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।






