চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

শারীরিক অবস্থার খোঁজ নিয়ে দ্রুত সুস্থতা কামনা; রক্তশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি
টুইট ডেস্ক : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন।






