লাইফ সাপোর্টে ৭ মাসের আহাদ, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

৭ মাসের শিশু আব্দুল্লাহ আল আহাদকে বাঁচাতে এগিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদন: একটু অসাবধানতায় নয়, মুহূর্তের এক দুর্ঘটনায় আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের নিষ্পাপ শিশু আব্দুল্লাহ আল আহাদ। যে বয়সে মায়ের কোলে হাসি-খেলায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাকে বেঁচে থাকার জন্য লড়তে হচ্ছে লাইফ সাপোর্টে!

আহাদ বান্দরবান পৌরসভার ২ নং ওয়ার্ডের বালাঘাটা ফজর আলী পাড়ার বাসিন্দা মঞ্জুরের ছেলে। বাবা পেশায় একটি চায়ের দোকানের পরোটার কারিগর।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে শিশুটি খেলতে গিয়ে বোতলের একটি ঢাকনা গিলে ফেলে। এতে তার শ্বাসনালিতে গুরুতর সমস্যা দেখা দেয়। দ্রুত তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে* ভর্তি করা হয়। শ্বাসনালির অবস্থার উন্নতি না হওয়ায় গত তিন দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে চিকিৎসার ব্যয় বহনের দুশ্চিন্তা— সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

একজন বাবার কাছে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছু নেই। নিজের বুকের ধনকে সুস্থ করে কোলে ফিরে পাওয়ার আশায় দিন-রাত প্রহর গুনছেন বাবা-মা।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই।

আপনার সামান্য সহযোগিতাও এই অসহায় পরিবারের জন্য বড় আশার আলো হয়ে উঠতে পারে। আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও পোস্টটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

বাবার নাম: মঞ্জুর (চায়ের দোকানের পরোটার কারিগর)

ঠিকানা:বালাঘাটা ফজর আলী পাড়া, ২ নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা

চিকিৎসাধীন:ইম্পেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম

বিকাশ (পার্সোনাল): 01891-695235 (বাবা)