রাজশাহীতে তারেক রহমানের স্মৃতিবিজড়িত পাঁচ ভিত্তিফলক উন্মোচন

রাসিকের তিন উন্নয়ন প্রকল্পের ফলক পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী মিনু
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ফলকগুলো উন্মোচন করেন। তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে ফলকগুলো পুনঃস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা এবং সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী।
এ ছাড়া শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্যসচিব নাসিম খান, বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্যসচিব আমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওলিদ আবির, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যেসব প্রকল্পের ফলক পুনঃস্থাপন
রাসিক সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পের আওতায় স্থাপিত ফলকগুলো ছিল ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় এবং সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে।
একই বছরের ৯ ফেব্রুয়ারি গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান।
এর আগে ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু। প্রথম দুটি প্রকল্প গ্রহণের উদ্যোগও তাঁর ছিল বলে রাসিক সূত্রে জানা গেছে।
রাসিকের পক্ষ থেকে জানানো হয়, বিগত সরকারের আমলে এই তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক মুছে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপন ও উন্মোচনের মাধ্যমে প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।






