রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় পরিদর্শনে ভূমিমন্ত্রী

ভাঙচুরের স্থান পরিদর্শন করে স্টেশনের সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন ভূমিমন্ত্রী।

রাজশাহী প্রতি‌নি‌ধি: রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে ভাঙচুরের স্থানগুলো পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্টেশনের বর্তমান পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টেশনে ভাঙচুরের ঘটনার পর মন্ত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শনকে কেন্দ্র করে স্টেশন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

পরিদর্শনকালে স্টেশনের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রমের বিষয়েও খোঁজ নেওয়া হয়।